রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নওগাঁয় বিনামূল্যে মাস্ক সরবরাহের দাবি জানিয়েছে সিপিবি

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নওগাঁ জেলা কমিটির সভাপতি কমরেড অ্যাডভোকেট মহসীন রেজা বলেছেন সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করেছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও অফিস সংশ্লিষ্ট আগত সেবাগ্রহণকারীদের মাস্ক পরা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু বিভিন্ন অফিসের সঙ্গে সম্পৃক্ত নন, এমন মানুষের সংখ্যাই বেশি। তাদের মাস্ক পরা নিশ্চিত হবে কী করে? সকলের মাস্ক পরা নিশ্চিত করতে হলে সরকারকেই দায়িত্ব নিয়ে বিনামূল্যে জনসাধারণের মধ্যে মাস্ক সরবরাহ করতে হবে।

স্বাস্থ্যখাতে লুটপাট-দুর্নীতি, করোনাকালে মানুষের জীবন নিয়ে ব্যবসার ঘৃণ্য তৎপরতার বিরুদ্ধে রবিবার (২৬ জুলাই) সিপিবি নওগাঁ জেলা কমিটির আয়োজনে শহরের ব্রীজের মোড়ে আহূত দেশব্যাপী ‘ধিক্কার দিবস’ পালন উপলক্ষে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন । অথর্ব স্বাস্থ্যমন্ত্রী, দুর্নীতিবাজ আমলাদের অপসারণ, স্বাস্থ্য অধিদপ্তরের লুটেরা ঠিকাদারদের অবিলম্বে গ্রেপ্তার, স্বাস্থ্যখাতে লুটপাট-দুর্নীতি কঠোরভাবে বন্ধের দাবিতে সোচ্চার হওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

মহসীন রেজা বলেন, করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থ হয়ে সরকার এখন করোনাভাইরাসের পিছু পিছু হাঁটছে। সরকারের ভুল পদক্ষেপের কারণে সংক্রমণের সংখ্যা ব্যাপক হারে বেড়ে গেছে। পরীক্ষার বিষয়টি সহজলভ্য করা হয়নি। পরীক্ষার সংখ্যা না বাড়িয়ে পরিকল্পিতভাবে পরীক্ষার সংখ্যা কমিয়ে দেয়া হয়েছে। সরকারের কোভিড চিকিৎসা ব্যবস্থা নিয়ে জনগণের অনাস্থা আরও বেড়েছে।

সিপিবি নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি কমরেড প্রদ্যুৎ ফৌজদার, সিপিবি নেতা কমরেড আলীমুর রেজা রানা, সিপিবি নেতা কমরেড সেকেন্দার আলী, আদিবাসী নেত্রী কমরেড রেবেকা সরেন, শ্রমিক নেতা কমরেড মুনসুর রহমান, যুবনেতা কমরেড অ্যাডভোকেট মমিনুল ইসলাম স্বপন, ছাত্র নেতা শামীম আহসান প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com