বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, সেই ‘পুলিশের’ কারাদণ্ড

চাঁদপুরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে পুলিশে চাকরি নেওয়ার অপরাধে নূরুল ইসলাম নামে এক যুবককে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

বৃহস্পতিবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতোয়ার রহমান এ রায় দেন।

মামলার এজাহার সূত্র জানা যায়, চাঁদপুরের কচুয়া উপজেলার মহদ্দিরবাগ গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে নূরুল জাল মুক্তিযোদ্ধা সনদ দিয়ে পুলিশে চাকরি নেন। বিষয়টি জানাজানি হলে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক সুদুল কান্তি বড়ুয়া ২০১১ সালের ২৯ জুন দণ্ডবিধির ৪৬৮ ধারায় মামলা করেন। পরে এটি চাঁদপুর সদর কোর্টে জিআর মামলা হিসেবে নথিভুক্ত হয়।

মামলার তদন্ত শেষে একই বছরের ২৯ সেপ্টেম্বর চার্জশিট দাখিল করেন পুলিশের উপপরিদর্শক আবদুর রব।

আদালত ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সনদ জাল করার অপরাধে আজ নূরুলের পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

চাঁদপুর কোর্টের আইনজীবী মাহবুবে খোদা (পিপি) জানান, আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন আদালত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com