রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের দেউন্দী রাস্তার মোড় থেকে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) শায়েস্তাগঞ্জ থানার এসআই এম জসিম উদ্দিন, এসআই কমলা কান্ত ও এসআই ইমামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গভীর রাত্রে ৪৮ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হল, উপজেলার পশ্চিম বিরামচর গ্রামের মৃত রজব আলীর ছেলে সোহান মিয়া (২৩), মহলুল সুনাম গ্রামের কদর আলীর ছেলে ইসমাইল মিয়া (২৩), মহলুল সুনাম গ্রামের বিনয় কৃষ্ণ ঘোষের ছেলে অপু ঘোষ (২৪)।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com