মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

নবীগঞ্জের বিবিয়ানা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা নদী থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার সংলগ্ন বিবিয়ানা নদী থেকে লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানা ও ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাত ব্যক্তির লাশটি বান্দের বাজার সংলগ্ন বিবিয়ানা নদীতে ভেসে এসে কচুরিপানার মধ্য ভাসমান লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ শামছউদ্দিন খাঁনসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।

নবীগঞ্জ থানার ওসি( তদন্ত) উত্তম কুমার দাশ জানান, বিবিয়ানা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com