বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে ভাইয়ের হাতে ভাই খুন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কালাখারৈল গ্রামে। নিহত ব্যক্তির নাম আব্দুস ছাত্তার (৫৫)। তিনি মৃত ইন্তাজ উল্লার পুত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের কালাখারৈল গ্রামে মৃত ইন্তাজ উল্লার ছেলে আব্দুস ছাত্তার ও ফুলর মিয়ার মাঝে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে গত রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল অনুমান ৭টার সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে আব্দুস ছাত্তার গুরুতর আহত হলে তাকে প্রথমে বাহুবল ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে সিলেট থেকে এ্যাম্বুলেন্সযোগে ঢাকা নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে সোমবার বিকাল অনুমান ৫টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে পৌঁছার পর আহত আব্দুস ছাত্তার (৫৫) মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com