মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে ইউনিয়ন ব্যাংক মিরপুর বাজার উপশাখা উদ্বোধন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : শরীয়াহ্ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে স্বাস্থ্যবিধি মেনে বাহুবলে ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর মিরপুর বাজার উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত উপশাখা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল ও মোঃ নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন ইউনিয়ন ব্যাংক সিলেট জিন্দাবাজার শাখার ব্যবস্থাপক হুমায়ুন কবির, বাহুবল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাজ্জাদুর রহমান চৌধুরী, মিরপুর উপশাখার ইনচার্জ মোঃ মনসুর উদ্দিন, ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সানশাইন মডেল হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এম. শামছুদ্দিন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মিরপুর চৌমুহনীস্থ ইজ্জত উল্লাহ জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ খুরশেদ আলম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং সিলেট অঞ্চলের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com