রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

২০ অক্টোবর থেকে চলবে ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট

তরফ নিউজ ডেস্ক : করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ফ্লাইট শুরু হচ্ছে। আগামী ২০ অক্টোবর থেকে ঢাকায় ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। প্রথম ধাপে সপ্তাহে দুইটি করে ফ্লাইট চালাবে তারা। ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে তাদের প্রথম ফ্লাইট। পরে ফিরতি ফ্লাইট ওইদিন রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। শনিবার সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে যাত্রীদের করোনা নেগেটিভ সনদ লাগবে না। তবে সিঙ্গাপুর পৌঁছার পর সেখানে যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে। পরে প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি ১৪ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হবে।

এ জন্য অতিরিক্ত প্রায় দেড় লাখ টাকা খরচ হতে পারে, যা বহন করতে হবে যাত্রীকেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com