বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মাদকমুক্ত দেশ বিনির্মাণে চা-বাগানকে মডেল হিসেবে দাঁড় করাতে চাই- পুলিশ সুপার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : মাদকমুক্ত দেশ বিনির্মাণে চা-বাগানকে মডেল হিসেবে দাড় করাতে চাই। চা-শ্রমিকদের মাঝে মাদকমুক্ত পরিবার যত বাড়বে ততই জোরদার হবে মাদকমুক্ত চা-বাগান গড়ার আন্দোলন। সোমবার (০২ নভেম্বর) বিকালে বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের আমতলী চা বাগানে মডেল থানা আয়োজিত মাদক বিরোধী সচেতনতামূলক বিট সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বিপিএম পিপিএম উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি মাদকের ভয়াবহতা উল্লেখ করে বলেন, মদ পান করা শ্রমিকগুলো শারীরিক, মানুষিক ও অর্থনৈতিকভাবে দূর্বল হয়ে পড়ে। এতে করে ঐ সব পরিবারে অশান্তি নেমে আসে। তিনি চা-শ্রমিক পরিবারদেরকে উদ্বুদ্ধ করে বলেন, আপনাদের মাঝে যে পরিবারগুলো মাদকমুক্ত থাকবে তাদের সন্তানরা সুস্বাস্থ্য ও মেধাবী হবে। আর সুস্থ ও মেধাবী সন্তান বড় হয়ে একদিন সরকারি-বেসরকারি চাকুরিসহ বিভিন্ন উচ্চপদস্থ পদে যোগদান করে আপনাদের মুখ উজ্জ্বল করবে। চা-বাগান শ্রমিকদেরকে মাদক থেকে দূরে রাখতেই আমি এই উদ্বুদ্ধকরণ কর্মসূচী হাতে নিয়েছি।


বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ও কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম আহমেদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, আমতলী চা বাগানের ব্যবস্থাপক সুহেল আহমেদ পাঠান, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম। বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এখলাছুর রহমান, ইউপি মেম্বার শ্রী কুমার কৈরী, আমতলী চা বাগান পঞ্চায়েতের সাধারণ সম্পাদক শামছুদ্দিন, কামাইছড়া চা বাগান পঞ্চায়েতের সভাপতি বিমল ভর প্রমুখ।

উল্লেখ্য, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বিপিএম পিপিএম জেলার ২৪টি চা বাগানকে মাদকমুক্ত করতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন। এরই লক্ষ্যে আমতলী চা বাগানের মাদকমুক্ত ৩৬টি পরিবারের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেষ্ট, কাতা-কলমসহ বিভিন্ন পুরস্কার তুলে দিয়ে মাদকমুক্ত পরিবার গড়ে তোলার ব্যাপারে উদ্বুদ্ধ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com