রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হবিগঞ্জে নতুন বছরের প্রথম দিনে বই পাচ্ছে আড়াই লাখ শিক্ষার্থী

হবিগঞ্জে বই উৎসবের উদ্বোধন করেন অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি।

নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের প্রথম দিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে পালন করা হচ্ছে বই উৎসব। জেলার ৩ শত ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ বই উৎসব শুরু হয়।

মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনীল মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ জেলায় এ বছর ৩শত ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৪০ হাজার ২শ’ ১৭ জন শিক্ষার্থীকে ৩২ লাখ ৪২ হাজার ৫শ’ ৫৫টি বই বিতরণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com