রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণা

তরফ আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মধ্য দিও সুখবর আসলো মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের জন্য শর্ত সাপেক্ষে অবৈধদের বৈধতা দেয়ার ঘোষণা দিলো মালয়েশিয়া সরকার।  বৃহস্পতিবার দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানানের সঙ্গে আলোচনা শেষে এ ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা বিন জয়নুদ্দিন।

তিনি বলেন, অভিবাসীদের জন্য দুটি প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে। একটি নিজ নিজ দেশে ফিরে যাওয়া এবং অন্যটি পুনঃস্থাপন প্রক্রিয়ায় বৈধকরণ। ১৬ই নভেম্বর ২০২০ থেকে ২০২১ সালের ৩০শে জুন পর্যন্ত এ প্রক্রিয়া চলবে বলে মন্তব্য করেন তিনি।

এ প্রক্রিয়া বাস্তবায়নে কোনও তৃতীয় পক্ষ নয় বরং অভিবাসন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা সম্মিলিতভাবে কাজ করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কন্স্ট্রাকশন, ফ্যাক্টরি, পাম অয়েল ও কৃষি এই চার সেক্টরে অবৈধরা বৈধতার সুযোগ পাবে এবং কোনও প্রকার এজেন্ট গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। উল্লেখ্য দেশটিতে বিভিন্নভাবে আশা এবং এসে অবৈধ হয়ে যাওয়া সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী ইন্দোনেশিয়া এরপর স্থানে রয়েছে বাংলাদেশীদের এর আগে মালয়েশিয়া সরকারের দেওয়া রিয়ারিং প্রোগ্রাম দেওয়ার পরেও দালাল ও বিভিন্ন ভাবে প্রতারিত হয়ে বৈধ হতে ব্যর্থ হন অনেক প্রবাসী বাংলাদেশী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com