মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

হেফাজতের আমীর হলেন বাবুনগরী, মহাসচিব কাসেমী

তরফ নিউজ ডেস্ক : আলোচিত অরাজনৈতিক সংগঠন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশের’ আমীর মনোনীত হয়েছেন সংগঠনটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। মহাসচিব মনোনীত হয়েছেন জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। রোববার হেফাজতের সদর দফতর হিসেবে পরিচিতি চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে কেন্দ্রীয় কাউন্সিলে এ ঘোষণা দেয়া হয়।

হাটহাজারী মাদ্রাসার শিক্ষাভবনের ৩য় তলায় এদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয় প্রতিনিধি সম্মেলন।

এতে সভাপতিত্ব করেছেন আল্লামা শফীর জীবদ্দশায় হেফাজত থেকে পদত্যাগকারী সংগঠনটির সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

প্রতিষ্ঠার প্রায় ১০ বছর এবং হেফাজতের আমীর আল্লামা শফীর মৃত্যুর পর প্রথমবারের মতো এ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রয়াত আল্লামা শফীর উত্তরসূরি নির্বাচনের পাশাপাশি হেফাজতের কমিটিতে বড় ধরনের রদবদলের আভাস পাওয়া গিয়েছিল আগে থেকেই।

চলতি বছরের ১৮ সেপ্টেম্বর আল্লামা শফীর মৃত্যুর পর আমীরের পদটি শূন্য হলে হেফাজতের কেন্দ্রীয় সম্মেলনে প্রস্তুতি নিতে থাকেন ধর্মভিত্তিক অরাজনৈতিক সংগঠন দাবি করা দলটির নেতারা।

সম্মেলন বাস্তবায়ন করতে ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। তবে তাতে আল্লামা শফীর অনুসারী হিসেবে পরিচিত নেতাদের রাখা হয়নি। বিপরীতে মহাসচিব জুনায়েদ বাবুনগরী ও বিএনপি-জামায়াত সংশ্লিষ্টদের প্রাধান্য দেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com