রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭, শনাক্ত ২২৯২

তরফ নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ৫২৪ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ২৯২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৫৬ হাজার ৪৩৮ জনে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৭১ হাজার ৪৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ। এখন পর‌্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৩৮ শতাংশ। মৃত্যুহার ১ দশমিক ৪৩ শতাংশ।

এতে আরও জানানো হয়, সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ১১৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৪৯৪ জনের। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ লাখ ১৩ হাজার ২০২টি।

গত ২৪ ঘণ্টায় মৃত ৩৭ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও নারী ১২ জন। ৩৭ জনেরই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২০৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৫৩ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯০ হাজার ৪৩৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৭ হাজার ৮২৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৬০৪ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com