বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

সিলেটে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের বাসায় চুরি

নিজস্ব প্রতিবেদক : সিলেটে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় চুরির ঘটনা ঘটেছে। একই সময়ে
পাশের আরেকটি প্লটেও চুরি সংঘটিত হয়।

শুক্রবার (নভেম্বর ২৭) রাত সাড়ে ৯টার দিকে নগরের আম্বরখানার হাউজিং এস্টেটে তার নিজ বাসায় এ ঘটনা ঘটে। তবে এ সময় পরিবারের কেউ বাসায় ছিলেন না।

খবর পেয়ে রাতে সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ এয়ারপোর্ট থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের হাউজিং এস্টেটের ২৮/বি নম্বর বাসাটি খালি থাকার সুযোগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চুরির ঘটনা ঘটে। নাদেল সপরিবারে ঢাকায় অবস্থান করায় তাৎক্ষণিকভাবে চুরি হওয়া মালামাল ও এর ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ বিষয়ে জানতে শফিউল আলম চৌধুরী নাদেলের মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি।

এদিকে, নাদেলের পাশের ফ্লাটের বাসিন্দা আশিকুর রহমানের বাসায়ও চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রাত ৯টার দিকে হাউজিং এস্টেট ২৮/২ নম্বর বাসার নিচতলা বাসিন্দারা আত্মীয়ের জানাজা পরবর্তী খোঁজখবর নিতে তাদের বাসায় যান। এরপর রাত ১০টার দিকে তারা বাসায় ফিরে দেখেন দরজার তালা ভাঙা এবং বাসার সবকিছু তছনছ করে রাখা।

তার বাসায় প্রায় ২৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। এছাড়া ওপরের তলায় শফিউল আলম চৌধুরী নাদেলের বাসার তালাও ভাঙা।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, একদল এখন পুলিশ ঘটনাস্থলে আছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com