শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

বাহুবলে মাদক নির্মূলে উপজেলা কৃষকলীগের প্রতিবাদ সমাবেশ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : “মদ, গাঁজা, ইয়াবা ও হিরোইন নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন” এই স্লোগানটিকে ধারণ করে বাংলাদেশ কৃষকলীগ বাহুবল উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় বাহুবল বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি নূরুল ইসলাম নূরের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুন নূর মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সহ-সভাপতি শাহ আহমেদ আওলাদ, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, সদস্য ও কৃষকলীগের সাবেক সভাপতি মাস্টার মখলিছুর রহমান, সহ-সভাপতি মামুনুর রশীদ, তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব, নবীদুর রহমান আদম, মৎস্য সম্পাদক আরজু মিয়া, সাংস্কৃতিক সম্পাদক কাউছার মিয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর কবির, উপজেলা উলামালীগের সভাপতি শফিকুল ইসলাম, স্নানঘাট ইউনিনের সভাপতি লুৎফুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষকলীগ। এই সংগঠনে মাদকসেবীদের স্থান হবে না। একজন মাদকসেবী দেশও জাতিকে ধ্বংস করে দিতে। তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মাদক না বলি। বক্তারা একটি মাদকমুক্ত কৃষকলীগের কমিটি গঠনের জন্য জেলা কমিটির নেতৃবৃন্দকে আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com