রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বিনা খরচে দুই ঘন্টায় বিদ্যুৎ পেলো প্রতিবন্ধী পরিবার

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে আবেদনের ২ ঘণ্টার মধ্যেই বিনা খরচে বিদ্যুৎ সংযোগ পেয়েছেন এক প্রতিবন্ধী পরিবার। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে দ্রুত বিদ্যুৎ সংযোগ পেলেন ওই পরিবার।

নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মোশারফ হোসেন জানান, মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের শারীরিক প্রতিবন্ধী ফরিদ মিয়া বুধবার সকালে নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ে বিদ্যুতের আবেদন করেন ওই ব্যক্তি। বিষয়টি মানবিক বিবেচনা করে আবেদনের সাথে সাথেই মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে ফরিদ মিয়ার ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

বিদ্যুৎ পেয়ে ফরিদ মিয়া বলেন, এত তাড়াতাড়ি সম্পূর্ণ বিনা খরচে বিদ্যুৎ পাব আমি কল্পনাও করিনি।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান, মাধবপুরে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে শতভাগ বিদ্যুৎ সংযোগের কাজ শেষ পর্যায়ে। কোন প্রতিবন্ধী, অসহায় পরিবার টাকার অভাবে বিদ্যুৎ নিতে না পারলে পল্লী বিদ্যুতের সহযোগিতায় তাদের বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com