শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: দেশজুড়ে সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ

তরফ নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন সরকারি কর্মকর্তারা।

শনিবার সকাল এগারোটার দিকে রাজধানীসহ দেশজুড়ে শুরু হয় এই কর্মসূচি। কোথাও মানববন্ধন, কোথাও সমাবেশ করেছেন সরকারি কর্মকর্তারা। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিচারকরাও মাঠে নেমেছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ জানাতে।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনেয়ারুল ইসলাম, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমদসহ সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

ঢাকার কর্মসূচিতে তুলনামূলক নবীন কর্মকর্তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আলাদা আলাদা ব্যানার নিয়ে তারা অনুষ্ঠানস্থলে হাজির হয়েছেন।

কর্মসূচিতে অংশ নিয়ে সরকারি কর্মকর্তারা বলেন, জাতির পিতা ও বাংলাদেশ অভিন্ন। তাই কেউ বঙ্গবন্ধুকে অসম্মান করবে, তার ভাস্কর্য ভাঙচুর করবে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। কারণ জাতির পিতার প্রশ্নে কোনো আপস নেই।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও র‌্যালি করেছেন চট্টগ্রামের ১০০ বিচারক।

সকাল সাড়ে ১০টায় নগরের দামপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি প্রতিবাদ র‌্যালি দামপাড়া থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত প্রদক্ষিণ করে।

মানববন্ধন শেষে জেলা দায়রা জজ আদালত মো. ইসমাইল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ সারাদেশ বিক্ষুব্ধ, বিচারকরাও তার অংশ। বিচারকরা বিচার করবে, একই সাথে প্রতিবাদও করবে। নাগরিক হিসেবে বিচারকেরও দায়িত্ব আছে প্রতিবাদ মিছিলে শামিল হওয়ার।

তিনি বলেন, ‘চট্টগ্রামের প্রায় ১০০ বিচারক আজকের মানববন্ধন ও র‌্যালিতে অংশ নিয়েছেন। তারা দেশবাসীকে জানাতে চাচ্ছেন বিচারকরা শুধু বিচার করেন না, প্রতিবাদও করতে জানেন। জাতির জনকের প্রশ্নে বিচারকদের সামনে আপস করার কোনো সুযোগ নেই। জাতির জনকের সম্মান অক্ষুণ্ন রাখা আমাদের দায়িত্ব।

বরগুনায় মানববন্ধন কর্মসূচিতে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, জাতির পিতার প্রশ্নে কোনো আপস নেই। যারা তার ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের গ্রেপ্তার করা, এদের পেছনে মদতদাতাদেরও আইনের আওতায় আনতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com