বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বিশ্বে করোনায় মৃত্যু ১৬ লাখ ৮৪ হাজার

তরফ নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৬২ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ১৬ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৬২ লাখ ৩৮ হাজার ২৯৬ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৬ লাখ ৮৪ হাজার ৮১৬ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছে ৪ কোটি ২৯ লাখ ৯০ হাজার ৩৯০ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৬ লাখ ৪৯ হাজার ৫৭ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৬ হাজার ১৪৪ জন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭২ লাখ ১৩ হাজার ১৫৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৩৫৬ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪ হাজার ৫৯৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৫ হাজার ১৩৬ জনের।

 মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ১৩ হাজার ৬৭৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ৮৭৬ জনের।

করোনায় মৃত্যুতে ইতালির অবস্থান পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটি অষ্টম। এখন পর্যন্ত ইউরোপের এ দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৬৮ হাজার ৪৪৭ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com