শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে ধানের শীষ বিজয়ী

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৫ম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

ভোট দেয়ার নির্ধারিত সময় ৪ টা পর্যন্ত বেধে দেয়া হলেও ইভিএমে ভোট দিতে দেরি হওয়ায় ভোটাররা সময় অতিক্রম হয়ে গেলে ও লাইনে দাঁড়িয়ে ছিলেন। সে জন্য লাইনে দাঁড়ানো সবাইকেই ভোট প্রদানের সুযোগ দেওয়া হয়েছে।

এদিকে নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ফরিদ আহমেদ অলি ধানের শীষ প্রতীকে ৪০৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ মাসুদউজ্জামান মাসুক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৪১ ভোট।

জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম মেয়র পদে ফরিদ আহমেদ অলিকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com