মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

দেওয়ানবাগী পীরকে নিয়ে আলোচনা থামছে না

তরফ নিউজ ডেস্ক : মৃত্যুর পরও আলোচনা থামছে না ঢাকার আরামবাগ এলাকায় অবস্থিত ‘দেওয়ানবাগ দরবার শরীফের’ প্রতিষ্ঠাতা সৈয়দ মাহবুব-এ-খোদাকে নিয়ে। যিনি দেওয়ানবাগী পীর হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর সংবাদ দেশের প্রায় সব সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়েছে।  এসব সংবাদে হাজার হাজার মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বেশিরভাগই সমালোচনামূলক। যদিও কেউ কেউ স্মরণ করিয়ে দিয়েছেন, মৃত্যুর পর কারো সমালোচনা করা উচিত নয়।

সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান দেওয়ানবাগী পীর। জীবিত থাকার সময় তিনি ছিলেন বিতর্কিত, আলোচিত, সমালোচিত। আবার ভক্তদের মধ্যে জনপ্রিয়তাও ছিল তার। তার বেশ কিছু বক্তব্য নানা সময়ে বিতর্কের জন্ম দেয়।

আলেমরা তার বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছিলেন। আল্লাহ এবং রাসুল (সা.) কে নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেছেন এমন অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শফিকুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, ‘উল্টা পাল্টা ফতোয়া দিয়ে তার উত্থান হয়েছে। ইসলামকে কাটছাট করেছেন তিনি। তিনি বেহেস্ত দিয়ে দেবেন, আল্লাহকে দেখেছেন, এসব বলে মানুষকে ধোঁকা দিয়েছেন। আসলে মানুষ তো অন্ধ ভক্ত। বাঙালিরা অনেকে বেশি হুজুগে নামছে। এই জন্য তার ভক্ত হয়েছে।

১৯৪৯ সালের ১৪ই ডিসেম্বর ব্রাক্ষ্মণবাড়িয়ার আশুগঞ্জে দেওয়ানবাগী পীর জন্মগ্রহণ করেন। সেখানকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতানা আহমেদ চন্দ্রপুরীর মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন। এর কিছুদিন পরে নিজেই নারায়ণগঞ্জে দেওয়ানবাগ নামের একটি স্থানে আস্তানা তৈরি করেন এবং নিজেকে সুফি সম্রাট হিসাবে পরিচয় দিতে শুরু করেন। সেখান থেকেই তার নামের সঙ্গে দেওয়ানবাগী শব্দটি যুক্ত হয়। পরবর্তীতে মতিঝিলের ১৪৭ আরামবাগে স্থায়ী দরবার গড়ে কার্যক্রম শুরু করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com