রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

নেত্রকোনায় বাসচাপায় মা-ছেলে নিহত, মেয়ে আহত

তরফ নিউজ ডেস্ক : নেত্রকোনার সদর উপজেলার লহ্মীগঞ্জ ইউনিয়নের গদাইকান্দি এলাকায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী তানিয়া আক্তার (৩৫) ও তার ছেলে মোমেন মিয়া (১২) নিহত হয়েছে।

এ ঘটনায় তানিয়ার মেয়ে গুরুতর আহত হাবিবা আক্তারকে (১৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত তানিয়া আটপাড়া উপজেলার সুনাজোর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

রোববার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নেত্রকোনা-মদন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, সকালে নেত্রকোনা থেকে তানিয়া তার সন্তানদের নিয়ে সিএনজি অটোরিকশায় করে আটপাড়া যাচ্ছিলেন। পরে লহ্মীগঞ্জের গদাইকান্দি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তানিয়া ও মোমেন মারা যান। আর আহত হন মেয়ে হাবিবা।

সকালে প্রচণ্ড কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন ওই পুলিশ কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com