সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শপথ নিয়েই উপ-প্রধানমন্ত্রী মর্যাদা চাইলেন এরশাদ

তরফ নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদের সদস্য (এমপি) হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শপথের পর এরশাদ জানিয়েছেন, বিরোধী দলীয় নেতাকে যেন উপ-প্রধানমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়, তার জন্য আইন প্রণয়ের দাবি জানাবেন তিনি।

রোববার (৬ জানুয়ারি) বেলা ১২টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে শপথবাক্য পাঠ করান জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে। শপথ শেষে হুইল চেয়ারে এরশাদকে নিয়ে যাওয়া হয় সংসদের তৃতীয় তলায় বিরোধী দলীয় নেতার কার্যালয়ে।

আগের দশম জাতীয় সংসদে রওশন এরশাদ বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করলেও এবার পার্টির চেয়ারম্যান হিসেবে এরশাদই এ দায়িত্ব পালন করবেন। বিরোধী দলীয় উপনেতা হিসেবে থাকছেন এরশাদের ভাই ও দলের কো-চেয়ারম্যান জিএম কাদের।

বিরোধী দলীয় নেতার কার্যালয়ে যাওয়ার পর এরশাদ সাংবাদিকদের জানান, একাদশ সংসদে জাতীয় পার্টি শক্তিশালী ভূমিকা রাখবে।

তিনি বলেন, আমি সংসদে একটি আইন প্রণয়নের দাবি জানাবো, যেন বিরোধী দলীয় নেতাকে ডেপুটি প্রাইম মিনিস্টারের মর্যাদা দেওয়া হয়। এছাড়া আমরা এবার সংসদীয় স্থায়ী কমিটিতে অধিক সংখ্যক সভাপতি চাইবো। আমরা সংসদ থেকে ওয়াকআউট করবো না। কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদে শক্তিশালী ভূমিকা রাখতে চাই।

তার সঙ্গে থাকা পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘দীর্ঘ ২৭ বছর পর বিরোধী দলীয় নেতা হিসেবে একজন পুরুষ সদস্য হওয়ায় আমরা গর্বিত।’

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটগভাবে অংশ নিয়ে ২২টি আসন পায়। ৩ জানুয়ারি পার্টির অন্য নির্বাচিত এমপিরা শপথ নিলেও এরশাদ বাকি ছিলেন। রোববার তিনিও শপথ নিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com