শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে যুবতীকে ধর্ষণের অভিযোগ, অপারেটর আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ অরফে জাবেদ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় শনিবার (৩০ জানুয়ারি) ভিকটিম বাদি হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন সুরমা মেইল ভানুগাছ স্টেশন – শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি স্থান লাউয়াছড়া বনের মধ্যে মেয়েটিকে ধর্ষণের ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি জানান, ট্রেনটি লাউয়াছড়া বন অতিক্রমকালে মেয়েটি টয়লেটে যাবার সময় ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ মেয়েটিকে জোর করে পাশের একটি অন্ধকার কমপার্টমেন্টে নিয়ে ধর্ষন করে। এরপর ট্রেনটি শ্রীমঙ্গল ষ্টেশনে পৌছালে মেয়েটি প্লাটফর্মে নেমে চিৎকার করতে থাকে। এ সময় জাহিদ কৌশলে পালিয়ে যাবার চেষ্টা করলে যাত্রীরা তাকে আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করে।

ধর্ষিতা সাভারের মুগড়াকান্দা, আওয়াল মার্কেট এলাকার মোহাম্মদ আক্তার ঢালির মেয়ে এবং আটককৃত জাহিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ী গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com