রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মাদক নিরাময় কেন্দ্রে যুবকের লাশ, কর্তৃপক্ষ উধাও

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত ওই যুবকের নাম জালাল। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তফতিবাগ এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

রোববার রাতে ‘উদ্দীপন মাদক নিরাময় কেন্দ্র’ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জালালের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ওই নিরাময় কেন্দ্রের অ্যাম্বুলেন্সে তার লাশ পড়েছিল বলে জানিয়েছেন স্বজনরা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জালাল উদ্দিন ব্রিটিশ নাগরিক। সাত থেকে আট মাস আগে দেশে আসেন।

মাদকাসক্ত থাকায় তাকে উদ্দীপন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। দুই সপ্তাহ চিকিৎসা শেষে গত ২৪ ডিসেম্বর বাড়ি নেয়া হয়। পরে আবার ২৯ ডিসেম্বর ভর্তি করা হয় ওই নিরাময় কেন্দ্রে।

নিহতের মা রুকসানা আক্তার জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ফোনে মাদক নিরাময় কেন্দ্র থেকে জানানো হয়, জালাল অসুস্থ হয়ে পড়েছে, তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

তিনি বলেন, খবর পেয়ে তারা দ্রুত সিলেট যান এবং হাসপাতালে খোঁজাখুঁজি করে জালালকে পাওয়া যায়নি।

পরে মৌলভীবাজার এসে উদ্দীপন মাদক নিরাময় কেন্দ্রের সামনে একটি অ্যাম্বুলেন্সের ভেতর তার মৃতদেহ দেখতে পান।

এ সময় নিরাময় কেন্দ্রের কাউকে তারা খুঁজে পাননি বলে জানান তিনি।

নিহত জালাল দুই ভাই ও তিন বোনের মধ্যে সবার বড় ছিলেন। রাব্বি নামের পাঁচ বছর বয়সী তার একটি ছেলে আছে। তার স্ত্রী-সন্তান দেশে থাকতেন।

এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।

এদিকে খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার এসআই তাপস জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে প্রকৃত ঘটনা।

এ বিষয়ে জানতে উদ্দীপন মাদক নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি। তাদের অনেকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তারা ধরেননি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com