রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আইপিএল নয়, সবার আগে দেশ: মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক: সিদ্ধান্ত নিতে মোটেও সময় নিলেন না মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার জানালেন, দেশই তার কাছে আগে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে থাকলে খেলবেন না আইপিএলে।

আইপিএলে দল পেয়েছেন কেবল সাকিব আল হাসান ও মুস্তাফিজ। টেস্ট বাদ দিয়ে সাকিবের আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়ে দেশের ক্রিকেটে চলছে তোলপাড়। আইপিএলে খেলা নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে গত সোমবার কথা বলেন মুস্তাফিজ। সিদ্ধান্ত তার ওপরই ছেড়ে দেন নাজমুল। জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে মুস্তাফিজ জানালেন, দেশই তার কাছে আগে।

মুস্তাফিজ বলেন, ‘যদি টেস্টে আমাকে রাখে, আমি টেস্ট খেলবো। যদি না রাখে তাহলে বিসিবি জানে…, বিসিবি যেটা বলবে আমি সেটা করবো। বিসিবি চাইলে রাজি না হওয়ার তো কিছু নাই। সবার আগে আমার দেশের খেলা। যদি টেস্ট দলে না থাকি, আমি বিসিবিকে বলবো। যদি বিসিবি আমাকে ছাড়ে তাহলে আমি আইপিএলে খেলবো। দেশই আগে। দেশের হয়ে বা আইপিএলে খেলার বিষয়ে অন্য কোনো চাপ নেই।’

এবারের আইপিএলের নিলামে মুস্তাফিজকে ১ কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির এবারের আসর হতে পারে এপ্রিল-মে মাসে। এপ্রিলেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। এই সিরিজ থেকে সাকিব ছুটি নিয়েছেন আইপিএলে খেলার জন্য।

মুস্তাফিজ বিসিবির লাল বলের চুক্তিতে ছিলেন না গতবছর। কোনো টেস্ট তাকে খেলানোও হয়নি। তবে এবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজে প্রথম টেস্টে তাকে মাঠে নামানো হয়। শ্রীলঙ্কা সফরেও তাকে দলে রাখার সম্ভাবনা যথেষ্টই।

সাকিবকে ছুটি দেওয়ার পরই বোর্ড জানিয়েছিল, চাইলে যে কাউকে ছুটি দেওয়া হবে। সোমবার বিসিবি সভাপতি এটিও জানিয়ে দেন, ক্রিকেটারদের সঙ্গে কথা বলেই ঠিক করা হবে সামনের চুক্তি। যে ক্রিকেটার যে সংস্করণে খেলতে চান, তাকে সেখানেই রাখা হবে। চুক্তিতে সই করলে তা পুরোপুরি মানতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com