রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কমলগঞ্জে ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: জেলার কমলগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্টানকে ৩৯ হাজার টাকার জরিমানা করা হয়েছে। ব্যবসা প্রতিষ্টানগুলোতে নানান অনিয়মের অভিযোগ এনে এ জরিমানা আদায় করা হয়।

বুধবার (২ ফ্রেব্রুয়ারি) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শমসেরনগর ফাঁড়ির পুলিশের সহযোগিতায় উপজেলার চৌমুহনা, ষ্টেশন রোড, শমসেরনগর বাজার, বাগান রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল রেষ্টুরেন্ট, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও কৃষি বীজ বিক্রয়ের তাকে রাখা, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ আটা ময়দা দিয়ে বেকারীর খাদ্য পণ্য তৈরি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চৌমুহানাতে অবস্থিত মিদুল হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ৪ হাজার টাকা, ষ্টেশন রোডে অবস্থিত ভাই ভাই হোটেলকে ২ হাজার টাকা, শমসেরনগর বাজারে অবস্থিত কৃষি ভান্ডারকে ৩ হাজার টাকা, বাগান রোডে অবস্থিত মেসার্স কাজী বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

ভোক্তা অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমিনজানান, ৪ টি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নি¤œ মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com