রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফ্রেব্রুয়ারি) সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স এর সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

এসময় মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া, শমসেরনগর রোড, পূর্ব গীর্জাপাড়াসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, আলুর বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রতিষ্টানগুলোতে খাবার পানির জারে গাঁয়ে মূল্য না লেখা থাকা, মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে বাসা বাড়ির গ্যাস সিলিন্ডার বিক্রয় করাসহ বিভিন্ন অনিময়ের দায়ে মাইজপাড়াতে অবস্থিত আল-রাহিম ড্রিংকিং ওয়াটারকে ৩ হাজার টাকা, শমসেরনগর রোডে অবস্থিত মেসার্স সেলিম এন্টারপ্রাইজকে ১ হাজার ৫ শত টাকা, পূর্ব গীর্জাপাড়াতে অবস্থিত হাসি ড্রিংকিং ওয়াটারকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

ভোক্তা অফিস মৌলভীবাজারের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com