রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

জেলা কৃষকলীগ সভাপতি’র উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাহুবলে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির রেজা’র উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাহুবলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বাহুবল উপজেলা কৃষকলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাহুবল বাজারে পথসভায় মিলিত হয়। উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর-এর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ সোহেল আহমেদের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন শামীনুর রহমান, আব্দুল মোতালিব, সৈয়দ মাহমুদ, মোঃ আলাউদ্দিন, ইমরুল কবির, আব্দুল মন্নান, এনামুল হক, আরজু মিয়া, শেফুল মিয়া, জাবেদ আলী, মোশাহিদ, আব্দাল, সৈয়দ কামরুল হাসান, হাজী আবিদ আলী, ফখরুদ্দিন শামীম, আবিদ আলী সরকার, শওকত আলী, রিংকু দাশ, জালাল আহমেদ, শামছুল ইসলাম জয় প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com