রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মিন্নত আলীর ভালোবাসা নিয়ে লালবুক-গুরগুরি উড়ল আকাশে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: এক পাখিপ্রেমীর কল্যাণে প্রাণ ফিরে পেয়েছে একটি জলচর পাখি। পাখিটির নাম লালবুক-গুরগুরি। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাইক্কা বিল সংলগ্ন এলাকায় বড়গাঙ্গিনা সম্পদ সংরক্ষণ সংগঠন (আরএমও) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিন্নত আলী বাইক্কা বিল এলাকায় হঠাৎ দেখতে পান একজন শিকারী লালবুক-গুরগুরি পাখি নিয়ে যাচ্ছে। তিনি তার কাছ থেকে সেটি উদ্ধার করে উড়িয়ে দেন মুক্ত আকাশে।

মিন্নত আলী বলেন, পাখির প্রতি মানুষের ভালোবাসা চিরন্তন। আমিও এর ব্যতিক্রমী নই। পাখিদের প্রতি সবসময় আমি ভীষণ মায়ামমতা অনুভব করি। আজ হঠাৎ এক শিকারী হাতে লালবুক-গুরগুরি পাখিকে দেখে সাথে সাথেই সিদ্ধান্ত নেই তাকে যেভাবেই হোক উদ্ধার করে ছেড়ে দিতে হবে।

‘শিকারীকে বুঝিয়ে পাখিটি উদ্ধারের পর অবমুক্ত করে দেন। পাখিটিকে যখন ছাড়ার জন্য হাতে নিলাম দেখি কী সুন্দর! দেখেই মন ভরে যায়!’

তিনি বাইক্কাবিল এলাকার লোকজনদের উদ্যেশে বলেন, পাখিগুলি আমাদের এলাকায় নিরাপদ ভেবে আসে আর এই সুন্দর পাখিগুলোকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। শিকারীরা যেন পাখি শিকার করতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com