রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

স্বর্ণের দাম ভরিতে কমেছে ১৫১৬ টাকা

তরফ নিউজ ডেস্ক : দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫১৬ দশমিক ৩২ টাকা কমেছে। ২২ ক্যারেটের ভরি প্রতি সর্বোচ্চ দাম পড়বে ৭১ হাজার ১৫০ দশমিক ৩২ টাকা।

আগামী বুধবার (৩ মার্চ) থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এ ধাতু।

মঙ্গলবার (২ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর খবর গণমাধ্যমে জানানো হয়েছে। সবশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল চলতি বছরের ১২ জানুয়ারি।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ১৫০ দশমিক ৩২ টাকা। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের বাজার দর ছিল ৭২ হাজার ৬৬৬ দশমিক ৭২ টাকা। ভরিতে দাম কমেছে এক হাজার ৫১৬ দশমিক ৩২ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৮ হাজার এক দশমিক ১২ টাকা। মঙ্গলবার পর্যন্ত দাম ছিল ৬৯ হাজার ৫১৭ দশমিক ৪৪ টাকা। দাম কমেছে এক হাজার ৫১৬ দশমিক ৩২ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৫৯ হাজার ২৫৩ দশমিক ১২ টাকা। আগে দাম ছিল ৬০ হাজার ৭৬৯ দশমিক ৪৪ টাকা। ভরিতে কমেছে এক হাজার ৫১৬ দশমিক ৩২ টাকা।

সনাতন পদ্ধতিতে স্বর্ণের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪৮ হাজার ৯৩০ দশমিক ৪৮ টাকা। মঙ্গলবার পর্যন্ত দাম ছিল ৫০ হাজার ৪৪৬ দশমিক ৮০ টাকা। প্রতি ভরির দাম কমেছে এক হাজার ৫১৬ দশমিক ৩২ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরির দাম এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের বাজারে এতদিন সনাতন পদ্ধতিতে রূপার ভরি বিক্রি হতো ৯৩৩ টাকায়। নতুন করে রূপার ক্যারেট শ্রেণি বিন্যাস করে দাম নির্ধারণ করে দিয়েছে বাজুস।

বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় বিক্রির অনুরোধ করা হলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com