সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে ঘোড়দৌড় প্রতিযোগিতা মাতালো সোনিয়া .

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): চুনারুঘাট উপজেলার ৬নং চুনারুঘাট ইউপির শাইলগাছ গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। শনিবার (১৩ মার্চ) দিন ব্যাপী এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় অন্যতম আকর্ষণ ছিলো যশোরের প্রতিযোগী ছোট্ট সোনিয়া৷ দিনব্যাপী প্রতিযোগিতায় শতাধিক ঘোড়া টপকে সোনিয়া তার স্বাক্ষর রেখেছে সাফল্যের। ইতোমধ্যে সোনিয়ার ছবিটি ফেসবুক অঙ্গনে বেশ ভাইরাল হয়েছে।

পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অংশগ্রহণমূলক এমন একটি পরিবেশ ইতিবাচকভাবেই নিচ্ছেন সবাই৷ ছোট্ট সোনিয়ার সাফল্যে বাহবা দিচ্ছেন সকলেই।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার সহ আরো অনেকেই। ঘোড়দৌড় প্রতিযোগিতায় আনুমানিক দশ থেকে পনের হাজার মানুষের সমাগম হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com