মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

কৃষকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

তরফ নিউজ ডেস্ক: লেখাপড়া চতুর্থ শ্রেণী পর্যন্ত। পেশায় কৃষক। অথচ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে, কিশোরগঞ্জের বাজিতপুরের আবু জামানের নামে। স্বজনদের অভিযোগ, বিরোধের জেরেই মামলা দিয়েছেন প্রতিবেশী মিজানুর রহমান।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা কৃষক আবু জামান। সম্প্রতি জমি সংক্রান্ত বিরোধে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা মামলা করেছেন প্রতিবেশী মিজানুর রহমান।

তার পরিবার জানায়, এর আগেও আবু জামানের নামে কয়েকদফা মামলা করেছে মিজানুর। এতে প্রায় নিঃস্ব ওই কৃষক।

এ বিষয়ে মামলার বাদি জানান, আবু জামান তার পরিবারের নামে বিভিন্ন কুৎসা রটানোয় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন তিনি। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের দাবি, আইনের ভুল প্রয়োগে নির্দোষ কেউ যাতে হয়রানির শিকার না হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com