রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সর্বোচ্চ রেকর্ড ব্রাজিলে, যুক্তরাষ্ট্রে ফের হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: নতুন কেন্দ্র ব্রাজিলে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। মহামারি শুরুর পর বুধবার (৩১মার্চ) দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও ভয়াবহ রূপ নিয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি মৃত্যুর কমলেও গত একদিনে তা আবারও হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় হতাহতের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। ব্রাজিলে করোনায় গত একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৫০ জনের এবং একই সময়ে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ২০০ জন।

দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জন।

হামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ১১৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৭৫৬ জন। এখন পর্যন্ত করোনায় মোট সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৬৫ হাজার ২৫৬ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৮ লাখ ২৭ হাজার ৪২৬ জন। আক্রান্ত হয়েছেন বিশ্বে ১২ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৪০ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com