মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে জাপা নেতা উস্তার তালুকদার গ্রেফতার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ.ক.ম উস্তার মিয়া তালুকদারকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

রোববার(১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কটিয়াদি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তিনি স্থানীয় লোকদের নিয়ে একটি স্টলে চায়ের আড্ডায় ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এএসআই অমল ঘোষ, এএসআই রুহুল আমিন ও এএসআই নিউটন এর নেতৃত্বে একটি টিম তাকে আটক করে থানায় নিয়ে আসেন। উস্তার তালুকদার গংদের বিরুদ্ধে কাজীহাটা গ্রামের আব্দুল কাদির নামে এক ব্যক্তির মারামারি সংক্রান্ত অভিযোগ আদালতে দাখিল করলে বিজ্ঞ আদালত তদন্ত প্রতিবেদন দিতে বাহুবল মডেল থানা পুলিশকে নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

জাপা নেতার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আলমগীর কবির।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com