রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

ওমানে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

তরফ নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে ওমানে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির করোনা প্রতিরোধ সুপ্রিম কমিটি।

ওমান নিউজ এজেন্সির খবরে বলা হয়, আগামী ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এই সিদ্ধান্তের ফলে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বাংলাদেশের প্রবাসীরা ওমানে প্রবেশ করতে পারবেন না।

বাংলাদেশ ছাড়াও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভারত ও পাকিস্তান।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হাম্মুদ বিন ফয়সাল আল বুসাইদির নেতৃত্বে করোনা সংক্রমণ বিস্তার রোধে সুপ্রিম কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

এই কমিটি বৈশ্বিক মহামারি পরিস্থিতি পর্যালোচনা করে এমন সিদ্ধান্তে পৌঁছায়।

কমিটি এক গবেষণার মাধ্যমে জানতে পারে, ওমানে করোনার রূপান্তরিত স্ট্রেইন এবং ভ্রমণের কারণে সংক্রমণ বাড়ছে।

এ ছাড়াও, অন্য কোনো দেশ থেকে ওমানে প্রবেশের আবেদন করার ১৪ দিনের মধ্যে যদি কেউ বাংলাদেশ, ভারত বা পাকিস্তানে ভ্রমণ করে থাকেন তবে তারাও দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

তবে এই নির্দেশনা ওমানের নাগরিক, কূটনৈতিক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের জন্য প্রযোজ্য হবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com