রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

সুনামগঞ্জে ৭৫০ কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে করোনাভাইরাসের কারণে নানান ভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র, ভাসমান ও অসচ্ছল ৭৫০ টি পরিবারকে প্রধানমন্ত্রীর করোনাকালীন উপহার সামগ্রী দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ শহরের স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে পৌর এলাকার ৭শ ৫০ জনের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর হিসেবে প্রত্যেক পরিবারকে ১৫ কেজি চাল, ১ কেজি করে ডাল, পেয়াজ, আটা, লবণ, আধা কেজি করে চিড়া, মুড়ি, ২ কেজি আলু, ১ লিটার ভোজ্য তেল ও ১ টা করে সাবান দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র নাদের বখ্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদ ইকাবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বিজন কুমার সিংহ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মো. আ. ছাত্তার প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com