রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে এতিম দুস্তদের মাঝে পুলিশ সুপারের ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ উল্লা’র পক্ষ থেকে বাহুবল উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) বাদ যোহর উপজেলার দৌলতপুর আশরাফিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাহুবল সার্কেলের সিনিয়ির সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন।

এ উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবীর, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, ইউপি সদস্য ইয়ান উদ্দিন, হাজী বরকত উল্লা প্রমুখ।

পরে মিরপুর মাদ্রাসা, খিলবামই আহমদীয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা, ফদ্রখলা মাদ্রাসা, সফিয়াবাদ দারুল সুন্নাহ এতিমখানা, রশিদপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা, সুন্দ্রাটিকি আনোয়ারুল ইসলামিয়া এতিমখানা, নূরুদ্দিন একাডেমি মাদ্রাসা, পুটিজুরী ইসলামিয়া মাদ্রাসা ও বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com