রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বসুন্ধরা এমডির আগাম জামিন আবেদনের শুনানি হচ্ছে না

তরফ নিউজ ডেস্ক : গুলশানে তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ কোনো আগাম জামিন আবেদনের শুনানি আজ হচ্ছে না। বৃহস্পতিবার বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট (ভার্চুয়াল) বেঞ্চ আইনজীবীদের জানান লকডাউন চলা অবস্থায়  কোনো আগাম জামিন আবেদন শুনবো না।
এর আআগে সকালে করোনা নিয়ন্ত্রণে চলা লকডাউনে আগাম জামিনের আবেদনপত্র পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুনানি করবে না জানিয়ে আদালতের দরজায় স্বাক্ষর, তারিখ বিহীন একটি নোটিশ টাঙিয়ে দেয়া হয়।
পরে আদালতের শুরু হওয়ার পর ১০টা ৫০ মিনিটের দিকে অন্য মামলার এক আইনজীবী আগাম জামিন আবেদন শুনানির জন্য মেনশন করেন। তখন বিচারপতি মামনুন রহমান বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউন চলা অবস্থায় আমরা কোনো আগাম জামিন আবেদন শুনবো না।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার জামিনের আবেদনটি করা হয়। এরপর এটি শুনানির জন্য বৃহস্পতিবার বিচারপতি মামুনুর রহমানের বেঞ্চের কার্যতালিকায় রাখা হয়।
আইন অনুযায়ী কোনো আসামি হাইকোর্টে আগাম জামিন চাইলে আবেদনকারীর সশরীরে উপস্থিত হওয়ার নিয়ম রয়েছে। করোনার প্রাদুর্ভাবে লকডাউন চলাকালে যেহেতু হাইকোর্টে ভার্চুয়াল বেঞ্চ চলছে, সেক্ষেত্রে তিনি আইনজীবীর মাধ্যমে আগাম জামিন আবেদন করেছেন বলে জানান সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোরাসাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আসামি করে মামলা করেন তার বড় বোন নুসরাত জাহান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com