মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

নন্দীগ্রামে ১২০১ ভোটে জিতলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক: নন্দীগ্রামে সাপ-লুডো খেলার অবসান। বারোশ ভোটে নিজ দলত্যাগ করে বিজেপিতে যোগ দেয়া শুভেন্দুকে হারালেন তিনি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে সকাল থেকে শুভেন্দু অধিকারী এগিয়ে থাকলেও মোট ১৭রাউন্ড ভোট গণনা শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১২০১ ভোটে জয়লাভ করেছেণ।

এর আগে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২ আসনের ফলাফল গণনা শুরু হয় সকাল আটটায়। রবিবার সকাল থেকে ভোটের খবরের বড় আকর্ষণ ছিল নন্দীগ্রাম। সেখানে দীর্ঘ সময় পিছিয়ে ছিলেন মমতা। তবে বেলা দুইটার পর থেকে পরিস্থিতি পাল্টাতে থাকে। সর্বশেষ মমতা প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীকে ১২০১ ভোটে হারালেন।

তৃণমূল জয়ের পথে থাকায় বিজেপির সর্বভারতীয় সম্পাদক ও পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বিজেপির পরাজয় মেনে নিয়েছেন।

চূড়ান্ত ফল ঘোষণার আগে কৈলাস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘জয় হলে সেটা মমতারই জয় হয়েছে।’ তবে তিনি এ কথাও বলেছেন, বাবুল সুপ্রিয় ও লকেট চট্টোপাধ্যায়ের পরাজয়কে তিনি মেনে নিতে পারছেন না।

মমতার এই বিপুল বিজয়ে উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মমতাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘বিজেপির ঘৃণার রাজনীতিকে হারালেন মমতা। অভিনন্দন মমতাকে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com