শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

ইসলাম ধর্মকে কটাক্ষ করে স্ট্যাটাস, সরাইলে যুবক গ্রেপ্তার

তরফ নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলাম ধর্মকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ  মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেয়ায় রতন রায় (৩৯) নামের এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সরাইল থানায় মামলা হয়েছে। গত শুক্রবার উপজেলার অরুয়াইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রতন অরুয়াইল সদরের অবনি রায়ের ছেলে। রতনের দাবি তার আইডি হ্যাক হয়েছে। এ কাজটি তিনি করেননি। মামলা ও পুলিশ সূত্র জানায়, রতন অরুয়াইল বাজারের একজন কাপড় ব্যবসায়ী। গত শুক্রবার রতন তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম সম্পর্কে কটাক্ষ করে একটি স্ট্যাটাস দেন। এটি দেখে মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে। তরিৎ অভিযান চালিয়ে ওইদিন বিকেলে অরুয়াইল বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে রতনকে গ্রেপ্তার করেন সরাইল থানা পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে রতনের কথা বার্তায় অসঙ্গতি ধরা পড়ে। রতন একবার বলছেন তার আইডিটি হ্যাক হয়েছে। আবার বলছেন তিনি ডিভাইস থেকে ওই স্ট্যাটাসটি ডিলেট করে দিয়েছেন। পুলিশ গ্রেপ্তারের পর রতন নিজেকে নির্দোষ দাবি করে বলেছিলেন এ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তার কোন বন্ধু বান্ধব মোবাইল সেটটি নিয়ে এ কাজটি করেছেন। ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় এস আই মো. মিজানুর রহমান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে রতনের বিরুদ্ধে সরাইল থানায় একটি মামলা করেছেন। গতকাল শনিবার আদালতের মাধ্যমে রতনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে ধর্মকে নিয়ে কটাক্ষকারী রতনকে থানা থেকে ছাড়িয়ে নিতে অরুয়াইলের জনৈক যুবলীগ নেতার দৌড়ঝাঁপ ও তদবিরের বিষয়ে সমালোচনামুখর এখন গোটা অরুয়াইল। ছাড়িয়ে নিতে তদবিরকারী রতনের পরিবারের কাছে মোটা অংকের টাকা চাওয়ার বিষয়টিও চাউর হচ্ছে সর্বত্র। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, এটা রতনের ভেরিফাইড আইডি। আইডি হ্যাক হয়ে থাকলে আবার ডিলেট করবেন কিভাবে? প্রাথমিকভাবে ধরে নেয়া হয়েছে একাজটি রতনই করেছে। তবে টেকনোলজি ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষার পর বিষয়টি সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com