শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে উপজেলা প্রশাসন মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক

তিন দিনে বঙ্গবন্ধু সেতুতে ৭ কোটি ৪৯ লাখ টাকা টোল আদায়

তরফ নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের মধ্যেও বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। গত তিন দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে এক লাখ ২৫ হাজার ৪৪৬টি যানবাহন পারাপার হয়েছে।

এতে টোল আদায় করা হয়েছে সাত কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৩৬০ টাকা।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, করোনা ভাইরাসের মধ্যেও স্বাভাবিকের তুলনায় রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে এই সেতু দিয়ে। গত ১০ মে এই সেতু দিয়ে ৩১ হাজার ৮৯৯টি বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ২০ লাখ ২৭ হাজার ৬৩০ টাকা। ১১ মে যানবাহন পারাপার হয়েছে ৪১ হাজার ৬২৫টি। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৫৬ লাখ টাকা। ১২ মে ৫১ হাজার ৯৪২টি যানবাহন পারাপার হয়েছে এই সেতু দিয়। এসময় টোল আদায় হয় দুই কোটি ৭৩ লাখ ৮ হাজার ৭৩০ টাকা। তবে এই হিসাব আগের দিন সকাল ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত ধরা হয়। এ কারণে বুধবার (১২ মে) সকাল ৬টার পর থেকে হিসাব দিতে পারেননি সেতু কর্তৃপক্ষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com