রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাহুবলে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ট্রেনের ছাদ থেকে পড়ে আতিক মিয়া (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (২৬ মে) রাত ৮ টার দিকে ঢাকা-সিলেট রেল লাইনের উপজেলার রাউদগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আতিক মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাহীটুলা গ্রামের সোহেল মিয়ার ছেলে।

জানা যায়, বুধবার রাতে শ্রীমঙ্গল থেকে ঢাকা যাওয়ার উদ্যেশে টিকিট ছাড়া কয়েক কিশোর আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেসে ট্রেনের ছাদে উঠে। রাত ৮ টার দিকে উপজেলার রাউদগাঁও এলাকায় ট্রেনটি এসে পৌছলে আতিক মিয়া গায়ে বাতাস লাগানোর উদ্যেশে ছাদের ওপর দাড়ালে একটি তারের সাথে গলা পেছিয়ে ট্রেনের নিচে পড়ে যায়। পরে সহপাঠীরা ৪ কিলোমিটার দূরবর্তী শায়েস্তাগঞ্জ স্টেশনে নেমে ঘটনাস্থলে ফিরে এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় রেললাইনের পাশে একটি কচু ক্ষেতে তার মরদেহ খুঁজে পায়।

খবর পেয়ে রেলওয়ে একদল পুলিশ রাতেই ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, টিকিট ছাড়া ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের ছাদে ওঠে ওই কিশোর। এ সময় হঠাৎ ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com