বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বড় আকার নয়, জীবন বাঁচানোর বাজেট চায় বিএনপি

তরফ নিউজ ডেস্ক: করোনাভাইরাসের অভিঘাতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও মানুষের জীবন বাঁচানোর বাজেট (২০২১-২০২২ অর্থবছর) দেয়ার দাবি জানিয়েছে বিএনপি।

করোনার ভয়াবহতা না কমলে গতানুগতিক বড় আকারের বাজেট করে কোনো লাভ নেই দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের বাজেট হওয়া উচিত জীবন বাঁচানোর বাজেট। করোনা নিয়ন্ত্রণ না করলে কোনো বাজেটই কাজে আসবে না।

শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘বাজেট ভাবনা অর্থবছর ২০২১-২০২২’শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল মানুষের জীবন বাঁচাতে ছয় মাসের বিশেষ বাজেট দিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এর মূখ্য উদ্দেশ্য হবে করোনা প্রভাব মোকাবেলার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও দুর্ভোগ উপশম করা। যেখানে জীবন-জীবিকার সমন্বয় থাকবে। তবে জীবন আগে। লক্ষ্য হওয়া উচিত আগামী ৬ মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন বাজেট করা।

এসময় কালো টাকা সাদা করতে আসন্ন বাজেটে সুযোগ দেয়ার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, হরিলুটকে বৈধতা দিতেই এবারের বাজেটে কালো টাকা সাদা করার ব্যবস্থা রাখা হয়েছে। করোনাকালে কারা এতো কালো টাকার মালিক হলো, জনগণ তা জানতে চায়।

করোনাকালে এতো বড় আকারের বাজেট তামাশা ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com