রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

গোয়াইনঘাটে একই পরিবারের তিনজনের গলাকাটা লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুর বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রামের একটি বাড়ি থেকে একই পরিবারের ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় হিফজুর রহমান নামে একজনকে উদ্ধার করা হয়। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- আহত হিফজুর রহমানের স্ত্রী আলেয়া বেগম (২৭), তার শিশু সন্তান মিজান (১১) ও মেয়ে তানিসা (৫)।  আজ সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় প্রতিবেশীরা জানান, সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে প্রতিবেশীরা হিফজুরের ঘরের সামনে যান। ভেতর থেকে গোঙানির শব্দ শুনে তারা দরজায় ধাক্কা দেন। এ সময় ঘরের দরজা খোলা ছিল। ভেতরে ঢুকে খাটের ওপর তিনজনের গলা কাটা মরদেহ ও হিফজুরকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তারপর তারা পুলিশে খবর দেন।  পুলিশ এসে মরদেহ তিনটি উদ্ধার করেন এবং হিফজুরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হিফজুরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com