রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চার জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু

তরফ নিউজ ডেস্ক : দেশের চার জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ১৪ জন, চুয়াডাঙ্গায় ১২, চট্টগ্রামে ৭ ও সাতক্ষীরায় মারা গেছেন ৬ জন রয়েছেন। তারা সবাই  জেলার হাসপাতালগুলোর করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চার জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রোববার (২৫ জুন) সকাল ৮টা থেকে সোমবার (২৮ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৪ জন মারা গেছেন। এর মধ্যে ১১ জন পুরুষ ও তিনজন নারী মারা গেছেন। তাদের মধ্যে ৭ জন ছিলেন করোনা পজিটিভ আর বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com