রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

লাকসামে আওয়ামীলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা):  কুমিল্লার লাকসামে আওয়ামীলীগ নেতা ফয়েজ উল্লাহ হত্যা মামলার প্রধান আসামী নাসির (৩৫) কে মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাতে পুলিশ গ্রেফতার করেছে। এনিয়ে এ পর্যন্ত চার আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আওয়ামীলীগ নেতা ফয়েজ উল্লাহ হত্যা মামলার প্রধান আসামী নাসিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসির উপজেলার বাকই ইউপির অশ্বদিয়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন বাকই ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফয়েজ উল্লাহ ও তার ছেলেকে স্থানীয় বিএনপি নেতা নাছিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী কুপিয়ে জখম করে। ঘটনার ১১ দিন পর গত ৯ জানুয়ারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফয়েজ উল্লাহ মারা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com