বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

বাহুবলে প্রবাসী যুবক হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ১

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে প্রবাসী যুবক ফয়সল মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১২ জুলাই) বিকালে নিহতের বড় ভাই শাহ মিল্লাদ হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ ৪/৫ কে অজ্ঞাতনামা আসামী করে এ মামলাটি দায়ের করেন। পরে ঐ রাতেই পুটিজুরী তদন্ত কেন্দ্রের এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পুটিজুরী এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামী আফতাব উদ্দিন (৫০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আফতাব উদ্দিন উপজেলার মিরেরাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।

উল্লেখ্য যে, গত রবিবার (১১ জুলাই) উপজেলার মিরেরপাড়া গ্রামের মৃত শাহ মুজাম্মিল হোসেন ময়না মিয়ার পুত্র প্রবাসী ফয়সল মিয়া (৩০) এর সাথে একই গ্রামের খুর্শেদ আলীর পুত্র মোতাহির মিয়া ও মোশাহিদ মিয়া গংদের সাথে বিরোধ চলে আসছে। এ বিরোধের বিষয়টি আপোষ নিষ্পত্তির প্রেক্ষিতে আজ রোববার অপরাহ্নে স্থানীয় মুরুব্বীগণ পুকুরের জায়গার সীম-সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে পুকুরের জায়গার সীমানায় খুঁটি গাঁথা অবস্থায় প্রবাসী ফয়সল মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। ঘটনার পরপর আহত ফয়সল মিয়াকে বাহুবল হাসপাতাল নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফয়সল মিয়া অনুমান একবছর আগে বিয়ে করেন। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।

বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, গ্রেফতারকৃত আফতাব উদ্দিনকে মঙ্গলবার কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এজাহারনামীয় অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com