শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

করোনা টিকা নিলেন খালেদা জিয়া

তরফ নিউজ ডেস্ক: করোনা টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার বিকেল চারটার দিকে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রলিভার হাসপাতালে তিনি টিকা নেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে খালেদা জিয়া গুলশানের বাসভবন থেকে বের হন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। পরে, ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 8 মে তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

এক মাসেরও বেশি সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং এখনও তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com