রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বকশীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার দুপুরে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর নূরুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ, এসিল্যান্ড স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা পিআইও মেহেদী হাসান, মেরুর চর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ।

মতবিনিময় সভায় ধানুয়া কামালপুর স্থল বন্দরের উন্নয়ন, নন্দীর বাজার-কামালপুর মহাসড়কের নির্মাণ কাজ নিয়ে দুর্ভোগ, লাউচাপড়া বিনোদন কেন্দ্রের আধুনিকায়ন, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে অনার্স কোর্স চালু করা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

এর আগে বকশীগঞ্জ থানা, উপজেলা ভূমি অফিস, উপজেলা পরিষদ কমপ্লেক্সের মূল প্রবেশ গেইটের রাস্তার উদ্বোধন, আধুনিকায়নকৃত উপজেলা সম্মেলনক্ষের উদ্বোধন সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com