রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাহুবল দ্যা প্যালেসে বঙ্গবন্ধু ম্যুরালের উদ্বোধন করলেন নানক

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে পুটিজুরী ইউনিয়নে অবস্থিত দ্যা প্যালেস এন্ড লাক্সরী রিসোর্টে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ ম্যুরালের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -০১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।

দ্যা প্যালেস এন্ড লাক্সরী রিসোর্টের চেয়ারম্যান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে  ও প্যালেসের হিম্যান রিসোর্স ম্যানেজার জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দ্যা প্যালেস এন্ড লাক্সরী রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান। বক্তব্য রাখেন হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, দ্যা প্যালেস লাক্সারী রিসোর্ট এর কর্পোরেট বিষয়ক প্রধান (অবঃ) মেজর মোহাম্মদ শায়েস্তা খাঁন, বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই প্রমুখ ও জেলা তাঁতীলীগের সভাপতি মুদ্দত আলী প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com