রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

আরিফুলের নজর নতুন ম্যাচেই

আরিফুল হক

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫১ রানের বড় হার। ১১ নভেম্বর থেকে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে চলছে পুরোদমে প্রস্তুতি। তবে শুধু প্রস্তুতি হলেই হবে না, তার আগে পেছনের ম্যাচ থেকে বের হতে হবে এমনটাই মনে করেন সিলেট টেস্টে অভিষিক্ত আরিফুল হক।

শুক্রবার অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডানহাতি ব্যাটসম্যান আরিফুল। বলেন, ‘আমরা যদি শেষ ম্যাচটা নিয়ে যদি চিন্তা করি মোরালি ডাউন থাকব। আমরা ওটা নিয়ে চিন্তা করবো না । ম্যাচ, বল টু বল নিয়ে ফোকাস করব। টিম গেম যদি খেলতে পারি, সবাই যদি পজিটিভ খেলতে পারে ম্যাচ জেতা কঠিন হবে না জিম্বাবুয়ের বিপক্ষে।’

প্রথম টেস্ট হারলেও দলের সদস্যরা তেমন চাপে নেই জানিয়ে আরিফুল বলেন, ‘কোনো চাপ নেই আমাদের। মেইন বোলার মোস্তাফিজ খেলেনি। সে ব্যাক করলে আমরা জিততে পারব। ইতিবাচক আছি আমরা। ডু অর ডাই যেভাবেই হোক আমরা ম্যাচ জিতব।’

আরিফুল হক

দলে জায়গা পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্চ্বসিত। তবে একাদশে না থাকলেও ড্রেসিং রুমও অনেক কিছু শেখায় এমনটা মনে করে আরিফুল বলেন, ‘এটা সত্যি, যদি নাও খেলেন জাতীয় দলে থাকলে অভিজ্ঞতা অর্জন হয়। বড় দলের সাথে খেলা বা বড় বড় খেলোয়াড়দের সাথে ড্রেসিংরুম শেয়ার করা এটাতে বুঝতে অনেক সুবিধা হয়। বড় ভাইরা যখন কিছু বলেন সেটা কাজে দেয়। ইন্টারন্যাশনাল ম্যাচ কেমন বা কী রকম।’

সূত্র : বাংলানিউজ২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com